etcnews
ঢাকাSunday , 30 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিলো সেনাবাহিনী

etcnews
August 30, 2026 2:38 am
Link Copied!

খাগড়াছড়ির সাজেকে পাহাড়ি ঢলে সড়কের কিছু অংশ প্লাবিত হয়ে আটকে পড়া প্রায় দেড় হাজার পর্যটককে নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

অতিরিক্ত পাহাড়ি ঢলের কারণে সাজেক সড়কের বাঘাইহাট বাজার এলাকায় মূল সড়কের কিছু অংশ প্লাবিত হলে সেখানে আটকা পড়েন প্রায় ১ হাজার ৫০০ পর্যটক। এতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত উদ্যোগ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোন। সেনাবাহিনীর সমন্বিত প্রচেষ্টা, নিবিড় তদারকি এবং স্থানীয়দের সহযোগিতায় সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।

দুর্যোগপূর্ণ এ সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, মানবিক দায়িত্ববোধ ও জনসেবার অঙ্গীকারের প্রতিফলন হিসেবে সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে স্থানীয় জনগণ ও পর্যটকদের মধ্যে ব্যাপক স্বস্তি ও আস্থা তৈরি হয়েছে।

এ সময় পর্যটকরা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের আন্তরিকতা ও অক্লান্ত পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, সেনাবাহিনীর সদস্যদের সার্বিক সহযোগিতা ও তদারকির কারণে তারা নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছেন। এ জন্য তারা সেনাবাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।