etcnews
ঢাকাThursday , 27 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

নেপালে বন্যায় এখনো বাংলাদেশির হতাহতের খবর নেই: রাষ্ট্রদূত

etcnews
August 27, 2026 1:08 pm
Link Copied!

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখনো কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে একটি গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।রাষ্ট্রদূত মো. শফিকুর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো কোনো বাংলাদেশির নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আমরা খোঁজখবর রাখছি।’নেপালে ভয়াবহ এ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ১৬৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন চার শতাধিক মানুষ। নিহত ও নিখোঁজদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সরকার।নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে বাংলাদেশ। পাশাপাশি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজন হলে নেপালকে যে কোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।