যুক্তরাষ্ট্র সফররত চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ানকে সংবর্ধনা দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম, যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের সভাপতিত্বে এবং নিউইয়র্ক সংগঠনের সাধারণ সম্পাদক বদিউল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, চন্দনাইশ থানা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আজিজুল বারী তিতাস, এমলাক হোসেন ফয়সল, স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদ রহমান এবং আনোয়ারা কলেজের সাবেক জিএস অ্যাডভোকেট আবু তাহের।এছাড়া সভায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া, বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সাবেক সভাপতি কাজী খায়রুল বাশার, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি ও জিয়া পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি শামসুল ইসলাম মজনু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দুল হক, সাবেক যুগ্ম সম্পাদক ফিরোজ আহমদ, সিপিএ সরোয়ার জামান চৌধুরী, বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ও সাবেক ছাত্রনেতা তারিক চৌধুরী দিপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. মোহাম্মদ আজমির এবং যুক্তরাষ্ট্র জাসাসের সদস্যসচিব জাহাঙ্গীর সোহরাওয়ার্দী।
মাওলানা আবুল কালাম আজাদের দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে নৈশভোজের মধ্য দিয়ে সংবর্ধনা ও মতবিনিময় সভার সমাপ্তি হয়।

