etcnews
ঢাকাTuesday , 25 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

বিটিভিকে জনআস্থার চ্যানেল করতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

etcnews
August 25, 2026 1:39 pm
Link Copied!

বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) একটি বিশ্বাসযোগ্য, আধুনিক ও জনআস্থার গণমাধ্যম হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান বড় পরিকল্পনা নিয়েছেন বলে জানিয়েছেন বিটিভির মহাপরিচালক কাজী জেসিন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা তুলে ধরেন কাজী জেসিন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বিটিভিকে একটি বিশ্বাসযোগ্য, আধুনিক ও জনআস্থার চ্যানেল হিসেবে দেখতে চান। তার ভাষ্য, অতীতে বিটিভিকে সরকার ও ক্ষমতাসীন দলের প্রচারযন্ত্র হিসেবে ব্যবহারের কারণে প্রতিষ্ঠানটির বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দর্শকও হারিয়েছে।

কাজী জেসিন বলেন, গণঅভ্যুত্থানের পরও বিটিভিতে প্রত্যাশিত পরিবর্তনের সূচনা হয়নি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান বিটিভিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। তাঁর মতে, অতীতের কোনো সরকার বিষয়টিকে এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করেনি।

বিটিভির মহাপরিচালক আরও বলেন, ‘নয়া বন্দোবস্ত’ নিয়ে অনেক আলোচনা হলেও বাস্তবে কী হয়েছে, তা দেশবাসী দেখেছেন। তবে কোনো বড় ঘোষণা ছাড়াই প্রধানমন্ত্রী নীরবে পরিবর্তনের কাজ করছেন বলে দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রীর পরিকল্পনা শুনে তিনি অভিভূত হয়েছেন উল্লেখ করে কাজী জেসিন বলেন, বিটিভি শুধু আগের অবস্থানে ফিরে যাবে না; বরং এটিকে আরও অনন্য, আধুনিক ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, পুরোনো একটি প্রতিষ্ঠানকে নতুনভাবে গড়ে তোলা কঠিন হলেও কাজটি আনন্দের। সেই লক্ষ্যেই ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে সবার শুভকামনা, সহযোগিতা ও দোয়া কামনা করেন বিটিভির মহাপরিচালক।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।