etcnews
ঢাকাSunday , 23 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারকেই দায়িত্ব নিতে হবে: আইনমন্ত্রী

etcnews
August 23, 2026 2:11 pm
Link Copied!

রোহিঙ্গা সংকটকে মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা উল্লেখ করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমার সরকারকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সংকটের স্থায়ী সমাধানের দায়িত্বও মিয়ানমারকেই নিতে হবে।রোববার (২৩ আগস্ট) ‘রোহিঙ্গা সংকট: বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।আইনমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট। তবে বাংলাদেশ সরকার বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেছে। মানবিক বিবেচনায় সরকার রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে যাতে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন না হয়, সে বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।’মো. আসাদুজ্জামান বলেন, ‘রোহিঙ্গারা বাংলাদেশি নয়, তারা এই ভূখণ্ডের জনগোষ্ঠীও নয়। আমরা বলতে চাই, তারা মানুষ।’

রোহিঙ্গা সংকটে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রতি জনগণের সমর্থন রয়েছে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকার যে পদক্ষেপ নিতে চায়, তাতে জনগণের সমর্থন রয়েছে।

আইনমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারকেই দায়িত্ব নিতে হবে। দেশটির নাগরিকদের মানবাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সংকট নিরসনে কার্যকর উদ্যোগও নিতে হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।