etcnews
ঢাকাMonday , 17 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

সৌরবিদ্যুতে চার্জ হবে ব্যাটারিচালিত রিকশা, লাগবে নিবন্ধন

etcnews
August 17, 2026 3:46 pm
Link Copied!

ব্যাটারিচালিত ই-রিকশাকে সিটি করপোরেশনের নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এসব রিকশার ব্যাটারি সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ করতে হবে। সৌরবিদ্যুতে চার্জ না করলে নতুন নিবন্ধন দেওয়া হবে না, একই সঙ্গে পুরোনো নিবন্ধনও নবায়ন করা হবে না।সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে সৌরবিদ্যুতের ব্যবহার নিয়ে এক বৈঠক শেষে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত ই-রিকশাকে সিটি করপোরেশনের অধীনে নিবন্ধনের আওতায় আনতে বিধিমালা প্রণয়ন করা হচ্ছে। বিধিমালা কার্যকর হলে সৌরবিদ্যুতের মাধ্যমে রিকশাগুলো চার্জ করতে হবে। অন্যথায় নতুন নিবন্ধন কিংবা পুরোনো নিবন্ধন নবায়নের সুযোগ থাকবে না।

তিনি আরও বলেন, ঢাকাকে আটটি জোনে ভাগ করা হবে। প্রতিটি জোনে চলাচলকারী ই-রিকশার জন্য নির্দিষ্ট রঙ নির্ধারণ করা হবে। এক জোনের রিকশা অন্য জোনে যেতে পারবে না। কেউ নির্ধারিত এলাকার বাইরে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।মীর শাহে আলম বলেন, শুধু ঢাকায় নয়, দেশের ১৩টি সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পর্যায়েও এ ব্যবস্থা কার্যকর করা হবে। বিধিমালা প্রণয়ন শেষ হলে ধাপে ধাপে এর কার্যক্রম শুরু হবে।

সৌরবিদ্যুতের ব্যবহার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি অফিসগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশনা রয়েছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন সিটি করপোরেশন, পৌরসভাসহ বিভিন্ন দপ্তরে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে। এ বিষয়ে ইতোমধ্যে দুটি কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।