etcnews
ঢাকাWednesday , 12 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ইরানের কার্গো জাহাজের ইঞ্জিন অচল করল যুক্তরাষ্ট্র

etcnews
August 12, 2026 10:25 am
Link Copied!

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ভেঙে ইরানের দিকে যাওয়ার চেষ্টা করায় একটি কার্গো জাহাজের ইঞ্জিন অচল করে দিয়েছে মার্কিন বাহিনী। খবর শাফাক নিউজ এজেন্সির।মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, পানামার পতাকাবাহী ‘এমভি ভিলা নোভা’ নামের জাহাজটি ওমান উপসাগর পেরিয়ে ইরানের দিকে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় মার্কিন বাহিনী জাহাজটিকে কয়েকবার সতর্ক করলেও তারা তা উপেক্ষা করে।পরে মার্কিন নৌবাহিনীর একটি এমএইচ-৬০ হেলিকপ্টার থেকে জাহাজটির ইঞ্জিন কক্ষে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে জাহাজটির স্টিয়ারিং ব্যবস্থা অচল হয়ে যায় এবং সেটি থেমে যেতে বাধ্য হয়।

সেন্টকম বলেছে, ১৪ জুলাই ইরানের ওপর নৌ অবরোধ পুনরায় কার্যকর হওয়ার পর এ পর্যন্ত অবরোধ ভাঙার চেষ্টা করা ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করে দিয়েছে মার্কিন বাহিনী। এ ছাড়া তিনটি জাহাজ অচল এবং দুটি জাহাজ জব্দ করা হয়েছে।এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় মার্কিন বাহিনীর সহায়তায় ৪২টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করেছে। একই সময়ে প্রণালিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) তৎপরতাও অব্যাহত ছিল।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।