etcnews
ঢাকাMonday , 10 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

‘আজ মা পরীরও জন্মদিন’

etcnews
August 10, 2026 2:03 pm
Link Copied!

আজ (১০ আগস্ট) ঢাকাই সিনেমার আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী পরীমনির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যের চতুর্থ জন্মদিন। ছেলের এই বিশেষ দিনটিতে ভক্তদের সঙ্গে নিজের আবেগ ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।দিনটির প্রথম প্রহরে সামাজিকমাধ্যমে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানান পরীমনি। উত্তরে ছেলে পূণ্যও বলে ওঠে, ‘হ্যাপি বার্থডে টু ইউ আম্মু’।ছেলের এমন প্রতিক্রিয়ায় রীতিমতো অভিভূত পরীমনি। ভালোবাসা ও আবেগ মেশানো কণ্ঠে এই দিনে নতুন ও সুন্দর জীবনের সূচনা হয়েছে বলে জানান তিনি। দিনটি তার জন্য ‘মা পরী’ হিসেবে নতুন করে জন্ম নেওয়ারও দিন।

ছেলের জন্মদিনের দিন নিজেরও মা হওয়ার দিনটিকে স্মরণ করে পরীমনি তার পোস্টে লেখেন, ‘আজ আমার এই সুন্দর এক নতুন জীবনের জন্ম তোমার জন্যেই হয়েছে। আজ আমারও জন্মদিন। মা পরীর জন্মদিন। দোয়া করবেন সবাই।’মা-ছেলের এই ভালোবাসার বন্ধনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছাবার্তায় ভাসছেন এই অভিনেত্রী। সামাজিকমাধ্যম ফেসবুকে দেশের সবচেয়ে বড় ব্যক্তিত্বদের একজন অভিনেত্রী পরীমনি। প্রায় দেড় কোটির বেশি ভক্ত তাকে ফেসবুকে অনুসরণ করেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।