etcnews
ঢাকাSunday , 9 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

কলাপাড়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ম্যানেজার আটক

etcnews
August 9, 2026 8:23 pm
Link Copied!

পটুয়াখালীর কলাপাড়ায় গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আউটলেট শাখার ম্যানেজার মো. রাহাত ইসলাম (৩৪)-কে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত রাহাত ইসলাম নীলগঞ্জ ইউনিয়নের একটি ওয়ার্ড জামায়াতের সভাপতি ছিলেন।
রোববার (৯ আগস্ট) কলাপাড়া থানার এসআই ফেরকান মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা থেকে তাকে গ্রেফতার করে।
কলাপাড়া থানার এসআই মো. ফেরকান মিয়া জানান, পাখিমারা বাজারে অবস্থিত আল-আরাফাহ ইসলামী ব্যাংক আউটলেট শাখার গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব দৌলতপুর গ্রামের মৃত জব্বারের ছেলে রাহাত ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় ব্যাংকের গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও আত্মসাতের পরিমাণ সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।