etcnews
ঢাকাSunday , 9 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

প্রখর রোদেও জনস্রোত, প্রধানমন্ত্রীর অপেক্ষায় চট্টগ্রামবাসী

etcnews
August 9, 2026 2:16 pm
Link Copied!

প্রখর রোদ উপেক্ষা করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়ায় জড়ো হয়েছেন হাজারো মানুষ। সকাল থেকেই পায়ে হেঁটে, মোটরসাইকেল, অটোরিকশা ও বিভিন্ন যানবাহনে করে মানুষ ছুটছেন অনুষ্ঠানস্থলের দিকে। সমুদ্রের ঢেউ আর রৌদ্রের উত্তাপের মধ্যেই অপেক্ষার প্রহর গুনছেন তারা।রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সরকার গঠনের পর চট্টগ্রামে এটাই তারেক রহমানের প্রথম সফর।প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বাহারছড়ায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। অনুষ্ঠানস্থলে তৈরি করা হয়েছে মঞ্চ। আশপাশের এলাকায় মানুষের উপস্থিতি ক্রমেই বাড়ছে। দূর-দূরান্ত থেকে আসা মানুষ প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার প্রত্যাশায় অবস্থান নিয়েছেন।

এর আগে রোববার সকাল ১০টা ৫২ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেন তিনি।চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা জানান, মহেশখালীর কর্মসূচি শেষ করে হেলিকপ্টারে বাঁশখালীতে আসবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ২টায় হেলিকপ্টারে ফটিকছড়িতে পৌঁছানোর কথা রয়েছে তার। সেখানে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন।প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আর বাঁশখালীতে সকাল থেকেই মানুষের অপেক্ষা- কখন দেখা মিলবে প্রধানমন্ত্রীর।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।