etcnews
ঢাকাSunday , 9 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

নেপালের কেবল কারে অপু বিশ্বাস, ভয়ংকর অভিজ্ঞতা মুখোমুখি

etcnews
August 9, 2026 12:32 pm
Link Copied!

নেপালে সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাস। কাজের ফাঁকে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে গিয়ে এবার রোমাঞ্চের পাশাপাশি ভয়ও পেয়েছেন এই নায়িকা। পোখারার অন্নপূর্ণা এলাকায় কেবল কারে চড়ার অভিজ্ঞতা তার কাছে হয়ে উঠেছে একই সঙ্গে আনন্দ ও আতঙ্কের।বর্তমানে ‘শিকার’ সিনেমার শুটিংয়ের জন্য নেপালে অবস্থান করছেন অপু বিশ্বাস। বৃহস্পতিবার শুটিংয়ের ব্যস্ততার বাইরে সময় বের করে পোখারার অন্নপূর্ণা অঞ্চলে ঘুরতে যান তিনি। সেখানেই কেবল কারে চড়ে পাহাড়ের ওপর দিয়ে ভ্রমণের অভিজ্ঞতা নেন অভিনেত্রী।নিজের এই অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ফেসবুক লাইভে আসেন অপু। লাইভের ক্যাপশনে তিনি লেখেন, ‘ভীষণ ভয় লাগছে।’ কেবল কারটি পাহাড়ের অনেক ওপরে দিয়ে চলাচল করায় উচ্চতার বিষয়টি তাকে বেশ আতঙ্কিত করে তোলে।

অপু জানান, এর আগে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে কেবল কারে চড়লেও নেপালের অন্নপূর্ণার অভিজ্ঞতা একেবারেই আলাদা। পাহাড়ের অনেক ওপরে ঝুলন্ত অবস্থায় কেবল কার চলতে থাকায় এবার রোমাঞ্চের চেয়ে ভয়ই বেশি অনুভব করেছেন তিনি। তবে সেই ভয়কে উপেক্ষা করেই মুহূর্তটি উপভোগ করার চেষ্টা করেছেন অভিনেত্রী।অভিজ্ঞতার কথা বলতে গিয়ে উচ্চতাভীতিতে ভোগা মানুষদের সতর্কও করেছেন অপু। তার মতে, যাদের উচ্চতাভীতি রয়েছে কিংবা হৃদ্‌যন্ত্রের সমস্যা আছে, তাদের এমন রোমাঞ্চকর কেবল কার ভ্রমণে না যাওয়াই ভালো।

শুটিংয়ের পাশাপাশি নেপালের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলেও মনটা অবশ্য পুরোপুরি সেখানে আটকে রাখতে পারেননি অপু। দূরদেশে গিয়ে নিজের সন্তানের কথা বারবার মনে পড়ছে বলেও ফেসবুক লাইভে জানান তিনি। ফলে নেপালের এই ভ্রমণে রোমাঞ্চের পাশাপাশি মিশে গেছে মায়ের আবেগও।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।