etcnews
ঢাকাSaturday , 8 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

অনেক ভুল করেছি, এমন ভুল না করলেও পারতাম: শাকিব খান

etcnews
August 8, 2026 5:51 pm
Link Copied!

নিজের অতীত, ব্যক্তিজীবনের নানা টানাপোড়েন ও জীবনে করা কিছু ভুল নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়ক শাকিব খান। একটি টেলিভিশন সাক্ষাৎকারে নিজের জীবনের নানা অধ্যায় নিয়ে কথা বলতে গিয়ে তিনি স্বীকার করেন, কিছু সিদ্ধান্ত ও ভুল নিয়ে এখনো তার আফসোস হয়।শাকিব খান বলেন, ‘অনেক ভুল করেছি। অনেক সময় মনে হয়, এমন ভুল না করলেও পারতাম। অনেক কথা আমি বলার আগেই মানুষ জেনে যায়। আমার বলা পর্যন্ত আর অপেক্ষা করতে হয় না। যতটুকু বলার বলছি, অনেক সময় পেছন ফিরে তাকালে আফসোস লাগে। ভাবি, সেই ভুলগুলো না হলে ব্যাপারটা এখন হয়তো আরও স্মুথ হতে পারত।’নিজের ভুল থেকে শেখার বিষয়টিও তুলে ধরেন এই অভিনেতা। তার ভাষায়, ভুল মানুষের জীবনেরই অংশ। তিনি বলেন, ‘আসলে ভুল আমাদের প্রত্যেক মানুষেরই হয়। নিভৃতে যখন নিজের সঙ্গে বসি, তখন এই হিসাব-নিকাশগুলো আমাকে পীড়া দেয়। কিন্তু কী আর করব, অনেক কিছু চাইলেও তো চেঞ্জ করা সম্ভব না, হাতে নেই আমাদের। কিন্তু যখন জেনে যাই এটা ভুল, তখন আর জেনে-শুনে সেটা করা যায় না, আর সম্ভাবনাও নেই।’

আলাপচারিতায় শাকিবের ব্যক্তিজীবন নিয়েও প্রশ্ন করা হয়। বিশেষ করে তার দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী প্রসঙ্গে জানতে চাইলে তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলতে রাজি হননি। শাকিব বলেন, ‘তারা দুজন আমার লাইফের পার্ট। তবে আমি কিছু বলতে চাই না তাদের নিয়ে। আমি বিষয়গুলো নিজের মধ্যেই রাখি।’এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে ছড়িয়ে পড়া বিভিন্ন অতিরঞ্জিত খবর নিয়েও কথা বলেন শাকিব। তার দাবি, অনেক সময় কোনো ঘটনা ঘটার আগেই সেটিকে ঘিরে নানা ধরনের খবর ছড়িয়ে পড়ে। এমনকি এমন কিছু ঘটনার সঙ্গেও তার নাম জড়িয়ে দেওয়া হয়, যার সঙ্গে বাস্তবে তার কোনো সম্পর্ক নেই।

দীর্ঘ ক্যারিয়ারে ব্যক্তিজীবন ও পেশাজীবন নিয়ে নানা আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন শাকিব খান। তবে এবার নিজের অতীতের ভুল, সেসব নিয়ে অনুশোচনা এবং ব্যক্তিগত বিষয় নিয়ে নীরব থাকার সিদ্ধান্তের কথাই স্পষ্ট করলেন এই জনপ্রিয় অভিনেতা।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।