etcnews
ঢাকাSaturday , 25 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৭ কমিটি গঠন

Link Copied!

কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৭ কমিটি গঠনপটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঐক্য সুদৃঢ় করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারকে সামনে রেখে ২৫ জুলাই শনিবার কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদ তালুকদার (দৈনিক বাংলা পত্রিকা) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তানজিল জামান জয় (বাংলাদেশ ডায়েরী)।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. রাশেদ আরাফাত (দৈনিক আলোকিত সকাল), যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব (দৈনিক দেশ বর্তমান), অর্থ সম্পাদক তালুকদার আশিক (কলাপাড়া পোস্ট), দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাবু (দৈনিক নাগরিক ভাবনা), নির্বাহী সদস্য মাহতাব উদ্দিন হেলাল (দৈনিক স্বাধীন সংবাদ) এবং নির্বাহী সদস্য আবু বকর সিদ্দিক (বরিশাল বার্তা)।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতার চর্চায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে তারা কলাপাড়ার উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও নৈতিক সাংবাদিকতা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।