etcnews
ঢাকাMonday , 20 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবির গবেষণা প্রকল্পে জলবায়ু অভিযোজন ও খাদ্য নিরাপত্তা বিষয়ক ওয়ার্কশপ

etcnews
July 20, 2026 5:53 pm
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি :

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলে জলবায়ু-সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ‘অ্যাডাপটিভ ডেল্টা ম্যানেজমেন্ট ফর আ ক্লাইমেট-রেজিলিয়েন্ট অ্যাগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি ইন সাউথ সেন্ট্রাল অ্যান্ড সাউথওয়েস্ট কোস্টাল বাংলাদেশ (এডিএম-ক্র্যাফট)’ শীর্ষক গবেষণা প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) খুলনা বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী অডিটোরিয়ামে দিনব্যাপী এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। তিনি বলেন, “জলবায়ুর অভিঘাত মোকাবিলায় অভিযোজন জোরদারের কোনো বিকল্প নেই। টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণাভিত্তিক কার্যক্রম এবং সমন্বিত উদ্যোগ আরও শক্তিশালী করতে হবে।”

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে কৃষক, বিজ্ঞানী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার অধ্যাপক ড. মো. নুরনবী এবং পবিপ্রবির ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ। বক্তারা জলবায়ু-সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এডিএম-ক্র্যাফট প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে নেদারল্যান্ডস দূতাবাস, ঢাকার প্রতিনিধি নীলচে কিলেন গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন।

প্রকল্পের পরিচালক এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন কিনোট প্রেজেন্টেশন উপস্থাপন করেন এবং ওয়ার্কশপে সভাপতিত্ব করেন।

ওয়ার্কশপে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।