etcnews
ঢাকাSunday , 19 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবিতে হেলথ সায়েন্স অনুষদ অনুমোদন, চালু হচ্ছে ফিজিওথেরাপি, নার্সিং ও স্পোর্টস বিভাগ

etcnews
July 19, 2026 5:39 pm
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ৫৮তম রিজেন্ট বোর্ড সভায় ‘ফ্যাকাল্টি অব হেলথ সায়েন্স’ প্রতিষ্ঠার প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রস্তাবিত এই অনুষদের অধীনে প্রাথমিকভাবে তিনটি বিভাগ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগগুলো হলো— ফিজিওথেরাপি, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস এবং নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “এখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন পেলেই পরবর্তী প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।”

সংশ্লিষ্টদের মতে, পবিপ্রবিতে হেলথ সায়েন্স অনুষদ চালু হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে স্বাস্থ্যবিজ্ঞানভিত্তিক উচ্চশিক্ষা, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ অনুষদ। এতে দেশের দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হবেন।

বর্তমানে পবিপ্রবিতে কৃষি, মৎস্যবিজ্ঞান, ভেটেরিনারি, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আইন ও ভূমি প্রশাসন, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা, ইঞ্জিনিয়ারিং এবং সমুদ্রবিজ্ঞান—এই ১০টি অনুষদে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। নতুন হেলথ সায়েন্স অনুষদ যুক্ত হলে বিশ্ববিদ্যালয়ে অনুষদের সংখ্যা বেড়ে ১১টিতে উন্নীত হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এটি দেশের স্বাস্থ্যসেবা খাতে দক্ষ জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।