etcnews
ঢাকাSunday , 19 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবিতে গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্সের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

etcnews
July 19, 2026 5:02 pm
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের সংগঠন গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্সের (জিআরএসএ) ২০২৬–২০২৭ মেয়াদের এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটিতে মো. মাফিন সভাপতি এবং রোহান সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, তথ্য ও প্রকাশনা সম্পাদক, দপ্তর সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক, কর্মসূচি ও আয়োজন সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ড. এ. বি. এম. সাইফুল ইসলাম। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপদেষ্টা হিসেবে সংগঠনের কার্যক্রমে দিকনির্দেশনা দেবেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ড আরও বেগবান করতেই নতুন কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের কল্যাণে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত নেতারা।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।