etcnews
ঢাকাTuesday , 23 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

‘দিদি নাম্বার ওয়ান’ এখন স্বস্তিকা, বাদ পড়ে যা বললেন রচনা ব্যানার্জি

etcnews
June 23, 2026 6:08 pm
Link Copied!

জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’-এ আসছে বড় পরিবর্তন। দীর্ঘ প্রায় দেড় দশক ধরে যিনি এই অনুষ্ঠানের মুখ ছিলেন। সেই রচনা ব্যানার্জীর জায়গায় এবার নতুন সঞ্চালক হিসেবে দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জীকে।

নতুন সিজনের প্রোমো প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা। শুধু সঞ্চালক নন, পুরো অনুষ্ঠানের ফরম্যাটেও আসছে বড় ধরনের পরিবর্তন। আগের মতো চারজন প্রতিযোগীর বদলে এবার একসঙ্গে অংশ নেবেন ১০ জন প্রতিযোগী। বদলে যাচ্ছে খেলার ধরনও, যা দর্শকদের জন্য আনবে নতুন অভিজ্ঞতা।এছাড়া পরিবর্তন এসেছে সম্প্রচারের সময়ও। এতদিন বিকেলের জনপ্রিয় স্লটে প্রচারিত হলেও নতুন সিজন থেকে অনুষ্ঠানটি দেখা যাবে রাত ১০টা ১৫ মিনিটে। আগামী ২৯ জুন প্রচারিত হবে নতুন পর্ব।

অনুষ্ঠান থেকে সরে যাওয়া প্রসঙ্গে রচনা ব্যানার্জী জানান, এটি মূলত চ্যানেলের সিদ্ধান্ত। তার ভাষায়, ‌‘আমার কাজের চাপ আছে, এটা তো একটা কারণ বটেই। দ্বিতীয়ত, এটা চ্যানেলের সিদ্ধান্ত ছিল। তারা অনুষ্ঠানটি নতুনভাবে সাজাতে চেয়েছে। চ্যানেলের সিদ্ধান্তের ওপরে তো আমি কিছু বলতে পারি না।’নতুন সঞ্চালক হিসেবে স্বস্তিকা মুখার্জীকে নিয়ে ইতিবাচক মন্তব্যও করেন তিনি। রচনা বলেন, স্বস্তিকা তার দীর্ঘদিনের সহকর্মী এবং ভালো বন্ধু। তিনি আশা প্রকাশ করেন, স্বস্তিকা তার নিজের মতো করে অনুষ্ঠানটি সুন্দরভাবে উপস্থাপন করবে এবং দর্শকরা তাকে গ্রহণ করবেন।

একইসঙ্গে নিজের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসও প্রকাশ করেন রচনা। তার মতে, ‘এই শো আজ যে জায়গায় রয়েছে সেখানে আমি ছিলাম বলেই এসেছে। তবে এখন নতুনভাবে এগিয়ে যাওয়াই স্বাভাবিক।’২০১০ সালে শুরু হওয়া ‘দিদি নাম্বার ওয়ান’ পশ্চিমবঙ্গের জনপ্রিয় গেম শোগুলোর একটি, যেখানে মূলত নারীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। নতুন পরিবর্তনে অনুষ্ঠানটি কতটা দর্শকপ্রিয়তা ধরে রাখতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।