etcnews
ঢাকাSunday , 14 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

etcnews
June 14, 2026 2:07 pm
Link Copied!

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক কারবারিদের হামলার মুখে পড়েছে পুলিশ। এ ঘটনায় এক এসআইসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। একই সঙ্গে শীর্ষ মাদক ব্যবসায়ী মনির ওরফে ফাইটার মনিরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।গ্রেপ্তারকৃতরা হলেন— ফাইটার মনির (৩৮), নাঈম (২৮) ও মাসুম (২৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নন্দন সরকারের নেতৃত্বে একটি দল গুদারাঘাট এলাকায় ফাইটার মনিরের মাদক স্পটে অভিযান চালায়। এ সময় ১৫ কেজি গাঁজাসহ মনির ও তার দুই সহযোগীকে আটক করা হয়।আটকের খবর ছড়িয়ে পড়লে মনিরের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোড়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আত্মরক্ষার্থে পুলিশও শটগান থেকে দুই রাউন্ড গুলি ছোড়ে।একপর্যায়ে হামলাকারীদের ছোড়া গুলিতে ফাইটার মনিরের পায়ে গুলি লাগে। হামলায় আহত হন এসআই নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন ও কনস্টেবল আশিক। পরে তাদের নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, ‘মাদকবিরোধী অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী ফাইটার মনিরকে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক করা হয়েছে। তাকে ছাড়িয়ে নিতে সহযোগীরা পুলিশের ওপর হামলা ও গুলিবর্ষণ করে। পরে পুলিশের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়।’

তিনি জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।