etcnews
ঢাকাThursday , 7 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

থাইরয়েড মেলা ২০২৬ উদ্বোধন, তিন হাজার রোগীকে সেবা দেওয়ার ঘোষণা

etcnews
May 7, 2026 10:33 pm
Link Copied!

ঢাকা, ২৫ শে মে “বিশ্ব থাইরয়েড দিবস” ও “আন্তর্জাতিক থাইরয়েড সচেতনতা সপ্তাহ” উপলক্ষে ০৭.০৫.২০২৬ দুপুর ১টায় উদ্বোধন করা হয় “থাইরয়েড মেলা ২০২৬”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. ফরিদুল আলম, সাবেক ভিসি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সাইন্সেস, সাবেক মহাসচিব, বাংলাদেশ থাইরয়েড সোসাইটি এবং দ্য থাইরয়েড সেন্টার লিমিটেড ও বিটমির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এ.কে.এম ফজলুল বারি, নিউক্লিয়ার মেডিসিন ও থাইরয়েড বিশেষজ্ঞ, পরিচালক, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নিনমাস, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্ট, বাংলাদেশ থাইরয়েড সোসাইটি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির মহাসচিব ডা. শাহজাদা সেলিম, নিনমাসের অধ্যাপক ডা. মো. আবু বক্কর সিদ্দিক, বিটমির সিনিয়র শিক্ষক ডা. মহিত-উল-আলম, ডা. সোনিয়া ফেরদৌস, ডা. রোমেলা ইয়াসমিনসহ দেশের বরেণ্য চিকিৎসকবৃন্দ।

এবারের থাইরয়েড মেলার প্রতিপাদ্য ছিল—
“জানুন, পরীক্ষা করুন এবং জয় করুন”
এবং স্লোগান ছিল—
“আপনার থাইরয়েড, আপনার রক্ষক”।

মেলায় থাইরয়েড রোগীদের জন্য কম মূল্যে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। যাদের থাইরয়েড রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের জন্য ৫০ শতাংশ ডিসকাউন্টে পরীক্ষা সুবিধা প্রদান করা হবে। এছাড়া এক বছরের নিচের শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ.কে.এম ফজলুল বারি বলেন, তিন দিনব্যাপী এ মেলায় প্রায় তিন হাজার রোগীকে বিনামূল্যে ও স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তিনি থাইরয়েড রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ মেলায় বিভিন্ন পরামর্শমূলক সেবা, পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সরাসরি পরামর্শের সুযোগ থাকছে বলে আয়োজকরা জানান।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।