etcnews
ঢাকাThursday , 7 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ইরানে ফের হামলা শুরু করতে চায় ইসরায়েল

etcnews
May 7, 2026 6:21 pm
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধবিরতির মধ্যেও ইরানে নতুন করে হামলা চালাতে চায় ইসরায়েল। এ বিষয়ে এক বৈঠকে আলোচনা করেছেন দেশটির সামরিক ও নিরাপত্তা বিষয়ক নীতিনির্ধারকরা। ওই বৈঠকের সিদ্ধান্ত এবং ইচ্ছার কথা যুক্তরাষ্ট্রকেও জানিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং করপোরেশন (আইপিবিসি) বুধবার এ খবর জানিয়েছে।

আইপিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে চলমান আলোচনা বা সমঝোতাকে শুধু ‘সময়ের অপচয়’ বলে মনে করছে ইসরায়েল। পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনাকে কাজে লাগিয়ে তারা ইরানের মূল ভূখণ্ডে আবারও সামরিক অভিযান চালাতে আগ্রহী।

জানা গেছে, গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা ইরানে হামলার জন্য লক্ষ্যবস্তুর একটি নতুন তালিকা তৈরি করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন তালিকায় ইরানের বেশিরভাগ অপরিশোধিত তেল শোধনাগার এবং এ সংক্রান্ত স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে। মূলত ওয়াশিংটনকে পাঠানো বার্তার মাধ্যমে ইসরায়েল এটি স্পষ্ট করেছে যে, তারা যেকোনো উপায়ে ইরানের ওপর আবার আক্রমণ শুরুর পথ খুঁজছে।

তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।