etcnews
ঢাকাThursday , 7 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

আরব আমিরাতের বিরুদ্ধে ইরানের মন্তব্যের নিন্দা জিসিসি মহাসচিবের

etcnews
May 7, 2026 11:19 am
Link Copied!

উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) মহাসচিব জাসিম আল-বুদাইওয়ি সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যকে ‘মিথ্যা ও অগ্রহণযোগ্য অভিযোগ’ হিসেবে নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের বক্তব্যের মাধ্যমে ইরান এ অঞ্চলের দেশগুলোর প্রতি উত্তেজনা সৃষ্টি করতে চাচ্ছে।একটি বিবৃতিতে আল-বুদাইওয়ি বলেন, ‘ইরানের দাবি বিভ্রান্তিকর এবং এটি অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত। তিনি উল্লেখ করেন, ‘ইরান কেবল আবুধাবি ও সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ডে আক্রমণ চালাচ্ছে না, বরং আন্তর্জাতিক আইন ও নীতির লঙ্ঘন করে তথ্য বিকৃতির চেষ্টা করছে। খবর রয়া নিউজের।’মহাসচিব আরও বলেন, ‘ইরানের এই বিবৃতিতে স্পষ্টভাবে উত্তেজনা সৃষ্টি ও অঞ্চলের শান্তি বিনষ্ট করার মনোভাব প্রতিফলিত হয়। এতে ইরানের শত্রুতামূলক দৃষ্টিভঙ্গি দেখা যায়। এটি এ অঞ্চলের মানুষ ও নিরাপত্তার জন্য হুমকি।’

আল-বুদাইওয়ি জোর দিয়ে বলেন, ‘জিসিসি আমিরাতের পাশে দৃঢ়ভাবে অবস্থান নিচ্ছে। দেশটির নিরাপত্তা, স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সব ধরনের পদক্ষেপ সমর্থন করছে।’ তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা সব জিসিসিভুক্ত রাষ্ট্রের নিরাপত্তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।’

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।