etcnews
ঢাকাMonday , 4 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবিতে ছাত্রদলের অবরোধ, চাঁদাবাজি ও অনিয়মে পাল্টা অভিযোগ

etcnews
May 4, 2026 10:59 pm
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এ প্রকল্প পরিচালক (পিডি) মো. ওবায়েদুল ইসলামকে তার নিজ কার্যালয়ে তালাবদ্ধ করে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে।

সোমবার (৪ মে) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হলে তালা খুলে দেওয়া হয়।

এদিকে, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, ছাত্রদলের নেতৃত্বে ১৫-২০ জন নেতা-কর্মী পিডির কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে তালা লাগিয়ে দেন। এতে তিনি প্রায় দুই ঘণ্টা কক্ষে অবরুদ্ধ থাকেন।

অবরুদ্ধ অবস্থায় পিডি মো. ওবায়েদুল ইসলাম অভিযোগ করেন, চলমান প্রকল্পের কাজ থেকে ১ শতাংশ কমিশন দাবি করা হয়েছে, যার পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা হতে পারে।

তবে ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা জনি এ অভিযোগ অস্বীকার করে বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।” তার দাবি, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ জানাতেই তারা এ কর্মসূচি পালন করেছেন।

ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে একটি সমঝোতায় পৌঁছানো গেলে পিডির কক্ষের তালা খুলে দেওয়া হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. হাবিবুর রহমান বলেন, “এখানে কিছু বিষয়ে ভুল বোঝাবুঝি রয়েছে। অভিযোগকারীরা যদি অভিযোগ লিখিত আকারে দেয়, তবে বিষয়টি বিশ্লেষণের জন্য একটি তদন্ত কমিটি গঠনে উপাচার্যের কাছে সুপারিশ করা হবে।”

/কানিজ/মুশতাক

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।