etcnews
ঢাকাWednesday , 29 April 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম

etcnews
April 29, 2026 2:53 pm
Link Copied!

ইরানের বন্দরগুলোতে অবরোধ দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন খবরে বৈশ্বিক বাজারে তেলের দাম টানা বাড়ছে। বুধবার ভোরে ব্রেন্ট ক্রুডের জুন ডেলিভারির দাম ৫২ সেন্ট বা শূন্য দশমিক ৪৭ শতাংশ বাড়ে। এ ছাড়া তেলের অন্যান্য সূচকও বেড়েছে।মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ইরানের অর্থনীতি ও তেল রপ্তানিতে চাপ বাড়াতে বন্দরগামী ও বন্দর থেকে আসা জাহাজ চলাচল সীমিত রাখার পরিকল্পনা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এ খবরে বাজার অস্থিরতা বিরাজ করছে।বুধবার ভোরে ব্রেন্ট ক্রুডের জুন ডেলিভারির দাম ৫২ সেন্ট বা শূন্য দশমিক ৪৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১১.৭৮ ডলারে দাঁড়ায়। টানা অষ্টম দিনের মতো এই সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। একই সময়ে বেশি লেনদেন হওয়া জুলাই চুক্তির দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ১০৪.৮৪ ডলারে পৌঁছায়।অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) জুন ফিউচারের দাম ৫৭ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ বেড়ে ১০০.৫০ ডলারে লেনদেন হয়। আগের সেশনে এই সূচক ৩.৭ শতাংশ বেড়েছিল এবং গত আট কার্যদিবসের মধ্যে সাত দিনই দাম বেড়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।