etcnews
ঢাকাSunday , 26 April 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

ডিআইইউতে বিশ্ব মেধাস্বত্ব দিবস উদযাপন

etcnews
April 26, 2026 7:18 pm
Link Copied!

ডিআইইউ প্রতিনিধি:

আজ (২৬ এপ্রিল,রবিবার) ​ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।

​এর আগে সকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের উপস্থিতিতে আয়োজিত মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। সেখান থেকে ফিরে এসে ডিআইইউ মুটকোর্টে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে মেধাস্বত্বের গুরুত্ব ও গবেষণার নতুন নির্দেশনার বিষয়ে আলোচনা করেন তিনি।

​অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, “ইউজিসি থেকে ঘোষণা করা হয়েছে যে, আগামীতে বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক র‍্যাংকিং নির্ধারণে মেধাস্বত্ব বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি (IP) একটি বড় মাপকাঠি হিসেবে কাজ করবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের করা প্রতিটি উদ্ভাবন ও গবেষণার রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য এখন থেকে প্যাটেন্ট বা কপিরাইট করা অপরিহার্য।”

​উপাচার্য তাঁর বক্তব্যে মেধাস্বত্ব সংরক্ষণের ক্ষেত্রে বাংলাদেশে বিদ্যমান আমলাতান্ত্রিক জটিলতা ও কারিগরি দক্ষতার অভাবের কথা উল্লেখ করেন। তিনি বলেন, “আমাদের অনেক গবেষক দেশের বাইরে প্যাটেন্ট করলেও দেশে এসে জটিলতার কারণে আগ্রহ হারিয়ে ফেলেন। তবে এখন সরকারিভাবে প্যাটেন্ট প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি গতকাল মাননীয় প্রধানমন্ত্রীও বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন যেন গবেষণা ও সৃজনশীল কাজের মেধাস্বত্ব নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।”

​বিশেষ করে বিজ্ঞান, ফার্মেসি এবং তড়িৎ কৌশলের মতো সৃজনশীল অনুষদগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “ডিআইইউ-এর র‍্যাংকিং বৃদ্ধিতে আপনাদের গবেষণার কোনো বিকল্প নেই। আপনাদের যেকোনো উদ্ভাবন, প্যাটেন্ট বা কপিরাইট করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে। আইকিউএসি (IQAC) এবং আইসিটি সেলকে এ বিষয়ে সমন্বিত কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।”

​অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উপাচার্য তাঁর বক্তব্যের শেষে গবেষণার পথ আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

/কানিজ/তানজিল

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।