etcnews
ঢাকাSaturday , 25 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব

অভিযোগ আর পাল্টা অভিযোগের মাঝে শান্তি খুঁজছি: নুসরাত

etcnews
April 25, 2026 4:27 pm
Link Copied!

ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তলব ও নেটিজেনদের কটাক্ষ সব মিলিয়ে সময়টা বেশ খারাপ গেলেও দমে যাওয়ার পাত্রী নন ওপার বাংলার অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ নুসরাত জাহান। ফ্ল্যাট দুর্নীতিসংক্রান্ত একটি পুরোনো মামলায় গত সোমবার তলব পাওয়ার পর বুধবার সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন তিনি। সেখানে টানা সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।

এই ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নুসরাতকে নিয়ে শুরু হয়েছে ট্রল ও সমালোচনার ঝড়। রেশন দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার’ সংস্থার আর্থিক অনিয়ম নিয়ে নেটিজেনদের নিশানায় বারবার উঠে আসছে তার নাম। বাদ যাচ্ছে না অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের পুরোনো বিবাদ কিংবা বিয়ের বিতর্কও।তবে শত বিতর্কের মাঝেও দমে যাওয়ার পাত্রী নন নুসরাত। ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কয়েক দিন পরই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কিছু গ্ল্যামারাস ছবি পোস্ট করেছেন তিনি। তবে ছবির আবেদনের চেয়েও নেটিজেনদের বেশি নজর কেড়েছে তার দেওয়া ক্যাপশনটি।ব্যক্তিগত অবস্থানের ইঙ্গিত দিয়ে নুসরাত লিখেছেন, ‘অভিযোগ আর পাল্টা অভিযোগের মাঝে কোথাও শান্তি খুঁজে নিচ্ছি। যতক্ষণ না আমরা সেই সত্যের দেখা পাই।’একই পোস্টে তিনি সমালোচকদের প্রতি ছুড়ে দিয়েছেন কড়া বার্তা। এর আগেও অনেকবার নুসরাত জানিয়েছেন ট্রলিং বা নেতিবাচক আলোচনা তাকে খুব একটা প্রভাবিত করে না। এবারও ইডির তদন্ত এবং চারপাশের উত্তাল পরিস্থিতির মাঝে নিজের শান্ত ও দৃঢ় অবস্থান বজায় রেখেছেন তিনি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।