etcnews
ঢাকাMonday , 20 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব

আলোচনার আগেই ইরানের প্রেসিডেন্টকে পাকিস্তানি প্রধানমন্ত্রীর ফোন

etcnews
April 20, 2026 2:44 pm
Link Copied!

যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য আলোচনার আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।এ সময় শরিফ চলমান সংকট নিরসনে পাকিস্তানের মধ্যস্থতার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে নিরপেক্ষ ভূমিকা রাখতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধিদল ইসলামাবাদে পাঠানোর কথা জানিয়েছেন।

যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে এই সম্ভাব্য আলোচনা অনুষ্ঠিত হতে পারে। তবে এতে অংশ নেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি তেহরান।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।