etcnews
ঢাকাMonday , 20 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব

শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে : জিএম কাদের

etcnews
April 20, 2026 12:18 pm
Link Copied!

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর তার সঙ্গে কুশল বিনিময়ের কথা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান (জাপা) জিএম কাদের। তবে কখন কথা হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট সময় তিনি উল্লেখ করেননি।রোববার (১৯ এপ্রিল) এক সংবাদমাধ্যমের টকশোতে অংশ নিয়ে এ তথ্য জানান জাপা চেয়ারম্যান।শেখ হাসিনার সঙ্গে ৫ আগস্টের পর আপনার কোনো কথা হয়েছে কি না? উপস্থাপকের এমন প্রশ্নে তিনি বলেন, ‘হ্যাঁ, কথা হয়েছে। উনি তেমন কিছু বলেননি। এমনি কুশল বিনিময় করেছেন, ভালো আছেন ইত্যাদি।’

শেখ হাসিনার সঙ্গে আপনার কথা হয়েছে; তিনি কবে ফিরবেন? বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চান কি না কিংবা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কোনো কিছু আপনার সঙ্গে শেয়ার করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘না। কেমন আছেন, ভালো আছেন এমন ধরনের কথা হয়েছে।’জিএম কাদের বলেন, ‘উনার সঙ্গে তো আমি রাজনীতি করি না। ওই ধরনের কোনো কথা আমার সঙ্গে হয়নি।’এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে। এনসিপির দয়ায় কি আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে—উপস্থাপকের এমন প্রশ্নে তিনি বলেন, ‘কয়েক দিন আগেও বলেছিলাম। হঠাৎ করে এনসিপি আমাদের পেছনে লাগলো কেন? আমার একটি ধারণা হয়েছে, আমাদের ভোটব্যাংকটা তারা নিতে চায়। তারা মনে করছে হয়তো আওয়ামী লীগের ভোটব্যাংক নেওয়া সহজ হবে না। বিএনপির তো প্রশ্নই আসে না। আর তাদের তো জামায়াতের অংশই মানুষ মনে করে।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘মানে এনসিপিতে জয়েন করলে সব দোষ মাপ। আর এর আগে তারা দোসর, তারা ক্রিমিনালস, তাদের ফাঁসি দিতে হবে। এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড তো খুব একটা গ্রহণযোগ্য হবে না।’

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।