etcnews
ঢাকাSaturday , 18 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

বাড়ল জ্বালানি তেলের দাম

etcnews
April 18, 2026 11:52 pm
Link Copied!

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেনের দাম বেড়ে প্রতি লিটার ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা, ডিজেল ১১৫ টাকা ও কেরোসিন ১৩০ টাকা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়।এর আগে অকটেনের দাম ১২০ টাকা, পেট্রল ১১৬ টাকা, ডিজেল ১০০ টাকা ও কেরোসিনের দাম ১১২ টাকা ছিল।

নতুন দাম অনুযায়ী, অকটেন বেড়েছে ২০ টাকা, পেট্রল ১৯ টাকা, ডিজেল ১৫ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বেড়েছে।

আগামীকাল রোববার (১৯ এপ্রিল) থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।