etcnews
ঢাকাMonday , 13 April 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

আইন না মেনে রাস্তা পার হলেই গুনতে হবে ১০ হাজার টাকা জরিমানা

etcnews
April 13, 2026 8:58 pm
Link Copied!

ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে পথচারী ও যানবাহন চালকদের জন্য নতুন করে কঠোর নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (১২ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী কোনো পথচারী যদি ট্রাফিক আইন বা সংকেত অমান্য করেন, কিংবা জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ বা আন্ডারপাস ব্যবহার না করে রাস্তা পারাপার করেন, তবে তাকে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।

এছাড়া নির্ধারিত স্থান ছাড়া যাত্রী বা পণ্য ওঠানামা করালে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা এবং চালকের লাইসেন্সে এক পয়েন্ট কাটা হবে। একইসঙ্গে উল্টো পথে গাড়ি চালানো বা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

ডিএমপি জানিয়েছে, আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করতে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে। এর মধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাহাঙ্গীর গেট এবং গুলশান-১ ও ২ নম্বর এলাকায় সিগন্যাল চালু করা হয়েছে।

এছাড়া মানিক মিয়া এভিনিউ (আড়ং ক্রসিং), খেজুর বাগান, মাজার রোড, মৌচাকসহ আরও কয়েকটি স্থানে অস্থায়ী ট্রাফিক সিগন্যাল বসানো হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও হাইকোর্ট, কদম ফোয়ারা, মৎস্য ভবন, কাকরাইল, পুলিশ ভবন ও শাহবাগ এলাকায় নতুন সিগন্যাল স্থাপন করেছে, যা শিগগির চালু হবে।

পথচারীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, নিরাপদে রাস্তা পার হতে ফুট ওভারব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। নির্দেশনা অমান্য করলে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করে পরবর্তীতেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।

এসএসকে/

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।