etcnews
ঢাকাTuesday , 7 April 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ সংবাদসংস্থা-বাসস এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক জনাব কামাল উদ্দিন সবুজ

etcnews
April 7, 2026 2:05 pm
Link Copied!

বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ। জাতীয় সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব কামাল উদ্দিন সবুজ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তি নির্ভর আধুনিক সংবাদ পরিবেশনার লক্ষ্যে বাসসকে আরও গতিশীল ও সময়োপযোগী করে গড়ে তোলার প্রত্যয়ে তিনি দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনই হবে তার প্রধান অগ্রাধিকার।

গণমাধ্যম অঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন কামাল উদ্দিন সবুজ ইতোমধ্যে সাংবাদিকতা ও সম্পাদনা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার নেতৃত্বে বাসস নতুন উদ্যমে এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

তিনি আরও জানান, ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ প্রচার জোরদার করা, দ্রুততম সময়ে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং আন্তর্জাতিক মানের সংবাদ সংস্থা হিসেবে বাসসকে প্রতিষ্ঠিত করাই হবে তার লক্ষ্য।

উল্লেখ্য, দেশের সরকারি সংবাদ সংস্থা হিসেবে বাসস দীর্ঘদিন ধরে জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করে আসছে। নতুন নেতৃত্বে সংস্থাটির কার্যক্রমে নতুন গতি আসবে বলে মনে করছেন গণমাধ্যম সংশ্লিষ্টরা।

এদিকে,জনাব কামাল উদ্দিন সবুজকে বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক হওয়াতে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইটিসি নিউজ এর চেয়ারম্যান এবং রেল নিউজ এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।