সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়া রোধ, উপস্থিতি বাড়ানোসহ শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে চালু হয়েছে বহুল কাঙ্ক্ষিত মিড ডে মিল কর্মসূচি। এ কর্মসূচিতে মানসম্মত খাবার দেওয়ার কড়া বার্তা থাকলেও ঘটছে উল্টো। শিক্ষার্থীদের পাতে পরিবেশন করা হচ্ছে পচা কিংবা অপরিপক্ব কলা, নষ্ট ডিম, ফাঙ্গাস ধরা পাউরুটিসহ মানহীন খাবার। ওজনেও রয়েছে গরমিলের অভিযোগ। এসব খাবার খেয়ে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা অসুস্থ হওয়ারও খবর পাওয়া যাচ্ছে।
এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মেনু বা তালিকা অনুযায়ী খাবার বিতরণ না করার অভিযোগ রয়েছে প্রায় সব বিদ্যালয়েই। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা বিশ্লেষকরা। তারা বলেছেন, সরকার যে উদ্দেশ্য নিয়ে এই কর্মসূচি চালু করেছে, ঠিকাদারদের দায়িত্বহীনতা ও সংশ্লিষ্টদের খামখেয়ালিপনার কারণে তা ভেস্তে যাচ্ছে। আর স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, পচা কিংবা অপরিপক্ব কলা ও নষ্ট ডিম-রুটি খেলে শিক্ষার্থীরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারে।দীর্ঘদিন বন্ধ থাকার পর গত বছরের ১৫ নভেম্বর শুরু হয় প্রাথমিকের মিড ডে মিল বা স্কুল ফিডিং কার্যক্রম। ওইদিন নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করেন তৎকালীন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্র জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচির আওতায় প্রথম মেয়াদে ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি বিদ্যালয়ের স্কুল ফিডিং কার্যক্রম চলছে। এর মতো গত নভেম্বর শুরু হয়েছে ৫৭টি উপজেলায় আর বাকি উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রম শুরু হয়েছে গত ২৯ মার্চ। এতে উপকারভোগী শিক্ষার্থীর সংখ্যা ৩১ লাখ ৩০ হাজার।ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’ সিলেটের গোলাপগঞ্জের একটি বিদ্যালয়ের শিক্ষক রত্না বেগম বলেন, ‘কলার অবস্থা এতটাই খারাপ যে, এগুলো পেয়ে আরও বেশি হতাশ হয়েছি। না পাওয়াই ভালো ছিল।’
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মান্দারতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী গতকাল সোমবার মিড ডে মিলের রুটি খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তার বাবা কামাল হোসেন প্রধান বলেন, ‘বাড়িতে এসে দেখি আমার মেয়ে বমি করছে। পরে জিজ্ঞাসা করলে সে জানায়, স্কুলে দেওয়া রুটি খেয়ে তার এমন অবস্থা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দিই। পরে প্যাকেটে থাকা আরেকটি রুটি দেখে বুঝতে পারি সেটি পচা ও দুর্গন্ধযুক্ত ছিল।’মানসম্মত।
এ প্রসঙ্গে জানতে স্কুল ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন উর রশীদের মুঠোফোনে অন্তত ৫০ বার ফোন ও খুদে বার্তা দিলেও তিনি সাড়া দেননি। মিরপুর-২ এ তার অফিসে গিয়েও তাকে পাওয়া যানি। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নুরুন্নাহার কালবেলাকে বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে দেখব। কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।’
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কালবেলাকে বলেন, ‘বড় দাগের না হলেও কিছু কিছু ভুলত্রুটি হচ্ছে, এটা ঠিক। আমরা সংশ্লিষ্ট শিক্ষা অফিসকে বলেছি, কোন কোন ঠিকাদার পচা ও খারাপ মানের খাবার সরবরাহ করছে, তাদের তালিকা দিতে। তালিকা পাওয়ার পর আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

