etcnews
ঢাকাSunday , 5 April 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

জ্বালানি নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা

etcnews
April 5, 2026 11:30 am
Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এসময় তাদের মধ্যে জ্বালানি, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।খলিলুর রহমান বলেন, ‘যুক্তরাষ্ট্রের জ্বালানিবিষয়ক মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। গোপনীয়তার স্বার্থে এখনো তা প্রকাশ করা সম্ভব নয়। তবে, বাংলাদেশে জ্বালানি নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে, সেই নিশ্চয়তা দিয়েছে।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন যুক্তি নেই। যে চুক্তি রয়েছে, সেটি প্রকাশ করা হয়েছে। রাশিয়ান তেল কেনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের অনুমতি চাওয়া হয়েছে বলে যে প্রচারণা, এটি সম্পূর্ণ মিথ্যা।’খলিলুর রহমান বলেন, ‘সব ধরনের সোর্স থেকেই জ্বালানি আমদানির চেষ্টা চলছে। সাশ্রয়ী মূল্যে যেখান থেকেই হোক; ভারত, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া সেখান থেকেই হোক, কেনা হবে। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।’সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে দুটি ছবি এবং হোয়াইট হাউসের একটি রেপ্লিকা তুলে দেন রাষ্ট্রদূত। একটি ছবিতে রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রেসিডেন্ট জিমি কার্টার এবং অপরটিতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।