etcnews
ঢাকাThursday , 2 April 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

তেল প্রসঙ্গে জ্বালানিমন্ত্রীকে হাসনাতের প্রশ্ন

etcnews
April 2, 2026 12:28 pm
Link Copied!

‘জ্বালানি তেলের জন্য রাস্তায় গাড়ির দীর্ঘ সারি তৈরি হলেও সরকার কেন এই সমস্যাটি এড়িয়ে যাচ্ছে?’ এই বিষয়ে সংসদ অধিবেশনে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের প্রথম প্রশ্নোত্তর পর্বে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে উদ্দেশ করে তিনি এই প্রশ্ন রাখেন।

সংসদে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা দেখতে পারছি ধীরে ধীরে পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আজকে সিলেটের পাম্প বন্ধ হয়ে গেছে। রাস্তায় গাড়ির দীর্ঘ সারি এবং সবাই প্রত্যাশিত সেবা পাচ্ছে না। কিন্তু দুঃখজনক বিষয় সরকার এ বিষয়টি এড়িয়ে যাচ্ছে। মন্ত্রী কি দেখতে পাচ্ছেন না এই দীর্ঘ সারি?’

মন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, ‘মন্ত্রী এই সমস্যাটি মেনে নেওয়ার পরিবর্তে আগের মতো এড়িয়ে যাওয়ার এক ধরনের প্রবণতা দেখা যাচ্ছে।’হাসনাত আবদুল্লাহ প্রশ্ন রাখেন, ‘তিনি কি দেখতে পাচ্ছেন না, গাড়ির দীর্ঘ সারি এবং ধীরে ধীরে পাম্পগুলা বন্ধ হয়ে যাচ্ছে? সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গাতে উনি কবে এই সমস্যা যথাযথভাবে উনি সমাধান দেবেন এবং তিনি সমস্যাটি মেনে নেবেন কি না?’জবাবে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘যে পরিমাণ তেল দেওয়ার কথা, দেওয়া হচ্ছে কিন্তু ইরান ঘটনার পর, আগে যা দেড়দিনে বিক্রি হতো, এখন তা দুই ঘণ্টায় বিক্রি হয়। মানুষ আতঙ্কিত হয়ে, লাইন দিচ্ছে। তবে জ্বালানি নেই এটি সত্য নয়।’

গ্যাস সংকট প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, ‘দেশে যে গ্যাস সঞ্চালন লাইন আছে, অনেক পুরোনো এবং গ্যাসের উত্তোলনের কমের জন্য চাপ কমে গেছে। সেজন্য প্রেসার কম থাকে। সেজন্য মাঝে মাঝে গ্যাসের লাইনে যায় না। আমরা একটা প্রকল্প নিয়েছি, প্রকল্পটা বাস্তবায়ন করতে সময় লাগবে।’

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।