বিশেষ প্রতিবেদক :
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) হিসেবে নিয়োগ পেয়েছেন সরকার মো. সাইয়েদ বিন আবদুল্লাহ। বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে তিনি প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক এই দায়িত্ব পালন করবেন। তাকে সরকারের গ্রেড–২ পদমর্যাদায় এই নিয়োগ প্রদান করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কোনো ধরনের কর্মসম্পর্ক বজায় রাখতে পারবেন না। নিয়োগের অন্যান্য শর্তাবলি উভয় পক্ষের মধ্যে সম্পাদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এদিকে, মো. সাইয়েদ বিন আবদুল্লাহকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইটিসি নিউজ ২৪-এর চেয়ারম্যান এবং রেল নিউজ ২৪ ডটকমের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান । সে আশা প্রকাশ করেন, যুব কর্মসংস্থান সৃষ্টিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

