etcnews
ঢাকাThursday , 2 April 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

অবৈধভাবে সরবরাহকালে ৬ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

etcnews
April 2, 2026 6:51 am
Link Copied!

পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে সরবরাহকালে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেলসহ একটি ট্রলার জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে শেখ কামাল সেতুর নিচে আন্ধারমানিক নদী থেকে ৩১ ব্যারেল তেলসহ ট্রলারটি আটক করা হয়।পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কলাপাড়া পৌর শহরের ‘বিসমিল্লাহ ফিলিং স্টেশন’ কর্তৃপক্ষ প্রশাসনকে অবহিত না করেই সাব-ডিলারের কাছে বিপুল জ্বালানি তেল সরবরাহ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানার পুলিশ ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৬ ব্যারেল পেট্রোল ও ১৫ ব্যারেল ডিজেলবোঝাই একটি ট্রলার আটক করে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক।তিনি জানান, দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে নিয়মবহির্ভূতভাবে নদীপথে তেল সরবরাহের দায়ে বিসমিল্লাহ ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। জব্দকৃত তেল বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, অবৈধভাবে তেল পাচার বা সরবরাহের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ট্রলারটি জব্দ করে উপজেলা প্রশাসনকে অবহিত করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।