etcnews
ঢাকাWednesday , 24 December 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে ভারত

etcnews
December 24, 2025 6:24 am
Link Copied!

সাবেক  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে -এমন মন্তব্য করেছেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মোহাম্মদ সেলিম বলেন, শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি বাংলাদেশে ফিরে যাবেন এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে মোদি সরকারের হাতে। কিন্তু বিষয়টি নিয়ে ভারত সরকার এখনো প্রকাশ্যে কোনো অবস্থান নেয়নি। তার প্রশ্ন, আগে মোদি সরকার বাংলাদেশ প্রসঙ্গে সরব থাকলেও বর্তমানে তারা নীরব কেন?

সেলিমের দাবি, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বা চাপের কারণেই ভারত সরকার এ বিষয়ে মুখ খুলছে না। তার মতে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কি না সে সিদ্ধান্ত নেওয়ার আগে ভারত সরকার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে।

সিপিআইএম নেতার এমন বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।