etcnews
ঢাকাSunday , 14 December 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

পারস্পরিক আক্রমণ বন্ধে রাজি তিন দল

etcnews
December 14, 2025 6:30 am
Link Copied!

জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলাতেও বিএনপি-জামায়াতে ইসলামী পরস্পরকে যেভাবে দোষারোপ করছে, তাতে উদ্বিগ্ন সরকার। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনমুখী দলগুলোকে পারস্পরিক বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকে সরকারপ্রধানের আহ্বানে সাড়া দিয়েছে দলগুলো। দলগুলোর নেতারা হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বৈঠকে বলেছেন, পরস্পরকে দোষারোপ থেকে বিরত থাকতে হবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দলীয় স্বার্থে একে অন্যকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছি। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দলগুলোর টানাপোড়েনে আমরা জুলাইকে শেষ করে দিচ্ছি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, দলগুলো ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে। যদিও যমুনার বৈঠকের পরও পারস্পরিক কাদা ছোড়াছুড়ি অব্যাহত রয়েছে। সামাজিক মাধ্যমে ছড়ানো ভুয়া ফটোকার্ড এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) তৈরি ছবির বরাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, হাদির ওপর গুলিবর্ষণে জামায়াত-শিবির দায়ী বলে পুলিশ জানিয়েছে। সন্দেহভাজন গুলিবর্ষণকারী ছাত্রশিবির নেতা ডাকসু ভিপি সাদিক কায়েমের সঙ্গে চা খাওয়ার ছবি এসেছে। যদিও ফ্যাক্টচেকে বক্তব্য মিথ্যা প্রমাণিত হওয়ার পর রিজভী দুঃখ প্রকাশ করেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।