etcnews
ঢাকাWednesday , 10 December 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

অর্থ উপদেষ্টাকে সচিবালয়ে অবরুদ্ধ, উত্তেজনা চরমে

etcnews
December 10, 2025 12:25 pm
Link Copied!

২০ শতাংশ ভাতার দাবিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সচিবালয়ে অবরুদ্ধ করে রেখেছেন নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার পর থেকেই সচিবালয়ের ১১ নম্বর ভবনের চতুর্থ তলায় উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নেন তারা। দাবি আদায়ে কর্মচারীরা জোরালো স্লোগান দিচ্ছেন।

বিকেল ৫টা ১৫ মিনিটে অর্থ মন্ত্রণালয়ের গেটে দেখা যায়, বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত শতাধিক কর্মকর্তা-কর্মচারী সমবেত হয়েছেন। হাতে হ্যান্ডমাইক নিয়ে তারা একে একে সবাইকে জড়ো হতে আহ্বান জানাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্ত্রণালয়ের তিন নম্বর ফ্লোরে জড়ো হওয়া কর্মকর্তা-কর্মচারীরা বলেন, আমাদের জন্য জিও (সরকারি আদেশ) না করা পর্যন্ত সচিব বা উপদেষ্টা কেউই বের হতে পারবেন না। আমরা শুনেছি সচিব বের হওয়ার পরিকল্পনা করছেন, কিন্তু দাবি আজই না মানলে কোনোভাবেই তাকে বের হতে দেওয়া হবে না। এমনকি পুলিশ প্রটেকশন নিলেও নয়।

আন্দোলনকারীরা জানান, এর আগে রেশনের দাবিতে তারা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করেছিলেন। তখন আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ্য ভাতা চালুর ঘোষণাও কার্যকর হয়নি। নতুন পে-কমিশন গঠিত হলেও বর্তমান সরকার তা বাস্তবায়ন করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অর্থ উপদেষ্টা। এসব জমে থাকা ক্ষোভ থেকেই আজকের অবরোধ কর্মসূচি

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।