etcnews
ঢাকাTuesday , 2 December 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ

etcnews
December 2, 2025 10:07 am
Link Copied!

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিরাপত্তা দেওয়া শুরু করেছে।

আজ মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে এসএসএফ সদস্যরা খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করেন। বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দুপুর দুইটার দিকে এসএসএফ সদস্যদের গাড়ি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ঢুকতে দেখা যায়।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় আজ মঙ্গলবার যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ আসবেন।

এই হাসপাতালে ১০ দিন ধরে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাহিদ হোসেন বলেন, চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া; অথবা বলা যায়, তিনি চিকিৎসা মেইনটেন করতে পারছেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।