etcnews
ঢাকাSunday , 23 November 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে: উপদেষ্টা মাহফুজ আলম

etcnews
November 23, 2025 3:44 pm
Link Copied!

সমাজ–রাষ্ট্রে চিন্তা ও আচারের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত করলে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, জুলুমকে ইনসাফ দিয়ে, সহিংসতাকে দরদ দিয়ে প্রতিস্থাপন না করে যাঁরা নতুন মাত্রার জুলুম ও সহিংসতা করে বেড়াচ্ছেন, তাঁরা ফ্যাসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী থাকবেন। তাসাওফপন্থী, ফকির, বাউলসহ ভিন্নমতাবলম্বীদের ওপর সব ধরনের জুলুম বন্ধ হোক, সেই প্রত্যাশাও জানিয়েছেন মাহফুজ আলম।

আজ রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথাগুলো লিখেছেন উপদেষ্টা মাহফুজ আলম। মাহফুজ তাঁর পোস্টে কোনো ঘটনার কথা উল্লেখ করেননি। তবে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারের ভক্ত-অনুরাগীদের ওপর আজ সকালে মানিকগঞ্জে হামলার ঘটনা ঘটেছে।

ফেসবুক পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন, ‘মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে। পুরো পরিস্থিতি হতাশা ও ক্ষুব্ধতার। জুলুমকে ইনসাফ দিয়ে, সহিংসতাকে দরদ দিয়ে প্রতিস্থাপন না করে যাঁরা নতুন মাত্রার জুলুম ও সহিংসতা করে বেড়াচ্ছেন, তাঁরা ফ্যসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী থাকবেন। সমাজে, রাষ্ট্রে চিন্তা ও আচারের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত করলে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে। তাসাওফপন্থী, ফকির, বাউলসহ ভিন্নমতাবলম্বীদের ওপর সব ধরনের জুলুম বন্ধ হোক।’

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।