etcnews
ঢাকাWednesday , 19 November 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

আজহারীর প্রার্থিতার ব্যাপারে যে তথ্য দিল জামায়াত

etcnews
November 19, 2025 7:25 pm
Link Copied!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী–ডেমরা) আসন থেকে ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী প্রার্থী হচ্ছেন— এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বুধবার (১৯ নভেম্বর) বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। তবে এই তথ্য সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের জানান, দলটির পক্ষ থেকে মিজানুর রহমান আজহারীকে মনোনয়ন দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও এমন কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, এ ধরনের বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানো উদ্দেশ্যমূলক হতে পারে— তাই যাচাই-বাছাই ছাড়া রাজনৈতিক খবর বিশ্বাস না করার আহ্বান জানাচ্ছে দলটি

এদিন দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট, পেজ এবং গ্রুপে আজহারীর মনোনয়ন পাওয়ার দাবি প্রচারিত হতে থাকে। অনেকেই তা সত্য ভেবে তাকে অভিনন্দন জানানো শুরু করেন, যা আরও বিভ্রান্তি তৈরি করে। পরে দলটির বক্তব্যে বিষয়টি স্পষ্ট হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।