etcnews
ঢাকাFriday , 14 November 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

এবার বিবিসিকে সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা

etcnews
November 14, 2025 9:01 am
Link Copied!

গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবার সাক্ষাৎকার দিলেন যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসিকে।

জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামী সোমবার ঘোষণা হবে। তার আগেই বিবিসির গ্লোবাল অ্যাফেয়ার্স সংবাদদাতা আনবারাসান ইথিরাজন ইমেইলের মাধ্যমে এই সাক্ষাৎকার নেন।

বিবিসি জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালানোর পর শেখ হাসিনার সঙ্গে ইমেইলের মাধ্যমে নেওয়া এটাই তাদের প্রথম সাক্ষাৎকার।

এর আগে শেখ হাসিনার আরও তিনটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল। এগুলো প্রকাশ করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স, এএফপি এবং যুক্তরাজ্যভিত্তিক দৈনিক দ্য ইনডিপেনডেন্ট। তিনটি সাক্ষাৎকারই ইমেইলে নেওয়া হয়েছিল।

বর্তমানে শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম দেশে নিষিদ্ধ।

এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার সব ধরনের ‘বিদ্বেষমূলক বক্তব্য’ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।