etcnews
ঢাকাSaturday , 8 November 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

মিশরের উদ্দেশে এনসিপি নেতা সারজিস

etcnews
November 8, 2025 7:46 am
Link Copied!

মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের আমন্ত্রণে এবং সার্বিক ব্যবস্থাপনায় গতকাল মিশরের উদ্দেশে রওনা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (০৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ফেসবুক পোস্টে সারজিস আলম জানান, আসসালামু আলাইকুম। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের আমন্ত্রণে এবং সার্বিক ব্যবস্থাপনায় গতকাল আমি মিশরের উদ্দেশে রওনা হয়েছি। এই সফরের অংশ হিসেবে প্রথম তিন দিন সৌদি আরব এবং পরবর্তীতে তিন দিন মিশরে অবস্থান করব ইনশাআল্লাহ।

তিনি আরও জানান, এ সময় দুই দেশের প্রবাসী ভাইবোন, অভ্যুত্থানের সহযোদ্ধা এবং শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে মতবিনিময় করব। পাশাপাশি আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করব।

এ ছাড়াও মিশরের রাফা সীমান্তে শরণার্থী শিবিরে অবস্থানরত ফিলিস্তিনি ভাই-বোনদের জন্য স্বেচ্ছাসেবামূলক কিছু কাজে অংশগ্রহণ করারও কথা রয়েছে। দোয়া চাই।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।