etcnews
ঢাকাSaturday , 1 November 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

নুরুদ্দিন অপুকে বুকে টেনে নিলেন ভেদরগঞ্জের মানুষ

etcnews
November 1, 2025 4:24 am
Link Copied!

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে কাছে পেয়ে শরীয়তপুর-৩ আসনের (ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জের আংশিক) সর্বস্তরের মানুষের উচ্ছ্বাস যেন বাঁধ ভেঙেছে। প্রায় ৮ বছর পর গত বৃহস্পতিবার নিজ জেলায় সফরে এসেছেন অপু। ২০১৮ সালে শরীয়তপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর তৎকালীন আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়েন তিনি। এরপর দীর্ঘদিন নিজের এলাকা থেকেও দূরে সরিয়ে রাখা হয় তাকে। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবার আগেভাগেই এলাকার মানুষের কাছে ছুটে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব (পিএস) নুরুদ্দিন অপু। এলাকার মানুষ তাকে টেনে নিয়েছেন বুকে। শরীয়তপুর-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অপুকে ঘিরে তার নির্বাচনী এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ।

গত বৃহস্পতিবার শরীয়তপুর সফরে এসে দিনভর নিজ জন্মভিটা গোসাইরহাট এলাকার মানুষের দুয়ারে দুয়ারে গেছেন নুরুদ্দিন অপু। মানুষের সুবিধা-অসুবিধা, আকাঙ্ক্ষা আর সম্ভাবনার কথা জানতে মধ্যরাত পর্যন্ত অংশ নিয়েছেন পথসভা, মতবিনিময় আর জনসংযোগে। এর কয়েক ঘণ্টা পর গতকাল শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই বিএনপির স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে এলাকার সর্বস্তরের মানুষ ভিড় জমাতে থাকেন অপুর বাড়ির আঙিনায়। সকাল থেকেই ‘ধানের শীষ’ আর ‘অপু ভাই’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।