নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকা সংশোধন করে ‘শাপলা কলি’ অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশের পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল সোয়া ৫টায় নিজের ফেসবুকে তিনি লিখেছেন, নির্বাচন কমিশনকে আমরা জিজ্ঞেস করেছিলাম কোন আইন বা বিধির কারণে তারা ‘শাপলা’ প্রতীকটিকে তালিকাভুক্ত করতে পারছেন না। এই প্রশ্নের উত্তর না দিয়ে তারা ‘শাপলা কলি’ তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। কেন ‘শাপলা’ প্রতীকটি তালিকাভুক্ত করা গেল না, এর উত্তর কমিশনকে দিতে হবে। একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নিজের ইচ্ছেমতো নিয়ম বানিয়ে বা বদলে কাজ করতে পারে না।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

