etcnews
ঢাকাSunday , 26 October 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

‘নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালনা করতে হবে’

etcnews
October 26, 2025 9:00 am
Link Copied!

অন্তর্বর্তীকালীন সরকারের যে সব উপদেষ্টাদের বিরুদ্ধে প্রশ্ন উঠছে তাদের সরকারে রেখে নির্বাচন করতে গেলে প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ‎‎শনিবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও টেকসই গণতন্ত্র শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেশ পরিচালনা করতে হবে। 

তিনি আরও বলেন, এখনও রাস্তায় নেমে জোর করে দাবি আদায়ের চেষ্টা চলছে। গণতন্ত্রে বিশ্বাস করলে দাবি আদায়ের জন্য জনগণের কাছে যেতে হবে। 

এসময় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ছাড়া সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করবে। 

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।