জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’র দাবি করে আসছে বেশ কিছু ধরেই। এরই মধ্যেই নতুন করে আরেকটি দল নির্বাচন কমিশনের (ইসি) কাছে একই প্রতীক দাবি করেছে।
সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এই আবেদনটি জমা দেন।
গত ২৪ সেপ্টেম্বর নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ সংশোধন করে শাপলা, সাদা শাপলা ও লাল শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করতে এবং তার একটি বরাদ্দ দিতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর আবেদন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
তবে এর একদিন আগে ২৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশনে ব্রিফিং ইসি সচিব আখতার আহমেদ জানান, প্রতীকের তালিকায় শাপলা না থাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাচ্ছে না।
দুই অক্টোবর নতুন রাজনৈতিক দলের জন্য নির্বাচন কমিশনের (ইসি) বরাদ্দযোগ্য ৫০টি প্রতীকের মধ্যে একটি বেছে নিতে এনসিপি চিঠি দিয়ে নির্বাচন কমিশন। তবে ওই ৫০ প্রতীকের মধ্যে ‘শাপলা’ ছিলো না।
তারও আগে দুই জুলাই দলীয় প্রতীক ‘কেটলি’র বদলে শাপলা চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আবেদন করেছে নাগরিক ঐক্য।
বিস্তারিত আসছে…

