etcnews
ঢাকাThursday , 9 October 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

সড়কের ঘাস-গাছে কমবে তাপমাত্রা বাড়বে অক্সিজেন

etcnews
October 9, 2025 9:37 am
Link Copied!

রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের বিভাজকে প্রায় সোয়া চার কোটি টাকা ব্যয়ে ঘাস রোপণ, গাছ লাগানো এবং এসবের পরিচর্যার প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। যার মূল লক্ষ্য হলো ঢাকার তাপমাত্রা কমানো, বাতাসে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি, ধুলাবালি কমানো এবং সড়কের সৌন্দর্য বাড়ানো। সচিবালয়, বঙ্গভবন, মগবাজার মোড়, নীলক্ষেত, ধানমন্ডি-২৭, পান্থপথসহ প্রায় ৩০ কিলোমিটার সড়কের মিডিয়ান ও বিভাজকে চলছে এ কাজ।

‘জিরো সয়েল’ নামে এ প্রকল্পের আওতায় ঢাকা মহানগরীর ধুলা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে উন্মুক্ত বা খোলা মাটি ঢেকে ঘাস, লতা ও গাছ লাগানো হচ্ছে। এতে খোলা মাটি থেকে ধুলা ও ধূলিকণা ওড়া বন্ধ হয়ে নগরীর পরিবেশ সবুজ ও নির্মল রাখা সম্ভব হবে বলে প্রত্যাশা ডিএসসিসি কর্তৃপক্ষের। জিরো সয়েল প্রকল্পের আওতায় সড়কের মিডিয়ানে প্রয়োজন অনুযায়ী বারমুডা ঘাস ও বিভিন্ন ধরনের ফুলগাছ রোপণ করা হচ্ছে। রোপিত গাছের মধ্যে রয়েছে রঙ্গন, টগর, জবা, চেরি, রাধাচূড়া, সিজিয়াম, মুসেন্ডা, টিকুমা, রক্তকরবী, চায়না টগর ও রংচিতা। ডিএসসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ধাপে ১ কোটি ৫৫ লাখ টাকার কাজ চলমান রয়েছে, যা তিনটি প্যাকেজে বাস্তবায়িত হচ্ছে। দ্বিতীয় ধাপে ২ কোটি ৬২ লাখ টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়েছে, যা আরও তিনটি প্যাকেজে বাস্তবায়ন করা হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।