etcnews
ঢাকাWednesday , 1 October 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

রাত জেগে ঠাকুর দেখা, ভোগ খাওয়া, আড্ডা- সবই হয়েছে : জয়া আহসান

etcnews
October 1, 2025 8:53 am
Link Copied!

কানিজ ফেরদৌস:

অভিনেত্রী জয়া আহসান কলকাতায় পূজা পরিক্রমা শেষে নবমীর সকালে ফিরলেন ঢাকার পথে। কলকাতায় তার পূজা কেমন কাটল সে বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে জয়া বলেন, ‘দারুণ লাগছে। রাত জেগে ঠাকুর দেখা, ভোগ খাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা— সবই হয়েছে। সঙ্গে আবার পূজা পরিক্রমাও ছিল।দু’দেশের পূজার মধ্যে পার্থক্য নিয়েও মুখ খুলেছেন তিনি। জয়ার কথায়, ‘হ্যা, সে তো একটু আছেই। বাংলাদেশেও বড় করে পূজা হয়। খাওয়া-দাওয়ার বিষয়ও আছে।তবে কলকাতার মতো নয়। কলকাতার পূজার ব্যাপারটাই আলাদা।’
তবে কলকাতার প্রতি গভীর টান থাকলেও দেশের টানেই তার এই তড়িঘড়ি ফেরা। দু’দেশের পূজা নিয়েই সমান আবেগ রয়েছে তার।

সেই কারণে নবমীর সকাল থেকে অভিনেত্রী দেশের বাড়িতে।প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে জয়া আহসান যে কম্পাউন্ডে থাকেন, সেখানে বেশ ঘটা করে দুর্গাপূজা হয়। বিশাল মণ্ডপ তৈরি হয়, প্রতিমা দেখতে প্রচুর মানুষ ভিড় করেন। জয়া জানান, সেই মণ্ডপে যোগ দিতেই কলকাতা থেকে দ্রুত দেশে ফেরা।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।