etcnews
ঢাকাSunday , 28 September 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ফ্যাসিস্টের সহযোগীরা গুজব সৃষ্টির চেষ্টা করবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

etcnews
September 28, 2025 10:24 am
Link Copied!

ফ্যাসিস্টের সহযোগীরা গুজব সৃষ্টির চেষ্টা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে; এ নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। তবে তিনি আশঙ্কা প্রকাশ করেন, প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টদের সহযোগীরা নানা গুজব ছড়ানোর চেষ্টা করবে।

তিনি বলেন, এসব মহল সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে থাকে। তাই মিথ্যা প্রচারণা প্রতিরোধ করে জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরা অত্যন্ত জরুরি।

জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সারা দেশে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীর এক লাখ সদস্য মোতায়েন থাকবে। এর পাশাপাশি পুলিশের ৭০ হাজার সদস্য ও ৪৩০ প্লাটুন দায়িত্ব পালন করবে। নিরাপত্তাব্যবস্থায় বিজিবি ও অন্যান্য বাহিনীও অংশ নেবে।

তিনি আরও বলেন, মহিলা ও শিশু মন্ত্রণালয় থেকে বহু স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। পূজাকে কেন্দ্র করে যদি কেউ গুজব ছড়ায় বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফরে থাকাকালীনও ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের কথা উল্লেখ করেছেন। নির্বাচন কেন্দ্র করে মন্ত্রণালয় ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, খাগড়াছড়ির সাম্প্রতিক ঘটনাকে ঘিরে পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠক করেছেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।